ধাপ ৩ঃ জন্ম তারিখ প্রদান
জন্ম নিবন্ধন নম্বর লিখার পর, এই ধাপে আপনাকে আপনার জন্ম তারিখ প্রদান করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন।

উদাহরণস্বরূপ, ধরুন আপনার জন্মসাল 1992 জন্মমাস 01 এবংজন্মতারিখ 25। তাহলে আপনাকে “Date of Birth” ঘরে 1992-01-25 লিখতে হবে।
ধাপ ৪ঃ ক্যাপচা সমাধান
জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখের পর এবার আপনাকে শেষবারের মতো একটি ঘর পূরণ করতে হবে। নিচের ছবিটি দেখুন।

ক্যাপচা সমাধান
এখানে আপনাকে ক্যাপচা সমাধান করতে হবে। ক্যাপচা পূরণ করার ঘরের ঠিক উপরে একটি ইমেজ দেখতে পাবেন। সেই ইমেজ এ Mathematics থাকবে, আপনাকে তার সমাধান করতে হবে। এক্ষেত্রে Math এর উত্তরটি ক্যাপচা ঘর অর্থাৎ ইমেজ এর নিচের ঘরে লিখতে হবে।
বিশেষদ্রষ্টব্যঃ আপনার ক্ষেত্রে ভিন্ন ম্যাথ আসতে পারে।
ধাপ ৫ঃ জন্ম তথ্য অনুসন্ধান
ফরমের সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হয়ে গেলে এখন আমার পরামর্শ থাকবে যে, ফরমের সকল তথ্য আপনার জন্ম সনদ থেকে পুনরায় আবার মিলিয়ে নিবেন।
কেননা প্রদানকৃত তথ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার জন্ম তথ্য প্রদর্শিত হবেনা। যদি কোনো ভুল খুজে পান তাহলে তো সাথে সাথে সমাধান করুন।
যাইহোক, একদম নিচে আপনি একটি সার্চবাটন পাবেন। নিচের ছবিটি লক্ষ্য করুন।
Search বাটনে ক্লিক
সর্বশেষবারের মতো আপনাকে এই Search বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৬ঃ জন্ম তথ্য যাচাই
search বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার জন্ম তথ্য প্রদর্শিত হবে। নিচের ছবিটির মতো।
জন্ম নিবন্ধন যাচাই তথ্য
এখানের তথ্যগুলো আপনার জন্ম সনদ এর সাথে যাচাই দেখে নিন ঠিক আছে কিনা।
এখানে যদি সার্চ দেওয়ার পর “Record not found” লেখা আসে তাহলে বুঝে নিতে হবে আপনি ফরমে ভুল তথ্য প্রদান করেছেন।
তবে যদি সঠিক তথ্য প্রদান করার পরও “Record not found” লেখাটি আসে তাহলে তবে এক্ষেত্রে বুঝতে হবে আপনার প্রদানকৃত জন্ম নিবন্ধন সনদটি ডিজিটাল নয় অথবা এটি নকল।

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড
ধাপ ১ থেকে ৬ অনুসরণ করে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই তথ্য খুজে পাওয়ার পর। ওই পেজটি আপনার স্ক্রিনে থাকা অবস্থায় আপনার কম্পিউটার থেকে CTRL+P একসাথে চাপলে আপনি “Print to PDF” নামক একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করে সহজেই জন্ম তথ্য প্রিন্ট করতে পারবেন।
তবে যদি আপনার প্রিন্টার না থাকে তাহলে আপনি চাইলে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবেন।
তার জন্য CTRL+P চাপার পর যখন “Print to PDF” অপশন আসবে তখন সেটিতে ক্লিক করে PDF সিলেক্ট করে আপনার কম্পিউটারে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে পারবেন।
জন্ম নিবন্ধন কেন যাচাই করবেন?
১) আপনার জন্ম সনদটি ডিজিটাল বা অনলাইন কিনা তা বুঝতে জন্ম তথ্য অনলাইন যাচাই করার বিকল্প নেই। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল জন্ম সনদ লাগে।
২) ইন্টারনেট এর এই যুগে বিভিন্ন টুলস এর মাধ্যমে যে কেউ চাইলে নকল জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে পারে। তাই আপনার জন্ম নিবন্ধন সনদটি আসল কিনা তা জানতে https://everify.bdris.gov.bd/ করা প্রয়োজন।
৩) বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন সনদ লাগে। এক্ষেত্রে প্রথমে নিজের জন্ম সনদটি চেক করা বুদ্ধিমানের কাজ হবে।
৪) নতুন ভোটার আইডি কার্ড তৈরিতে জন্ম সনদ থাকা অবশ্যক। কেননা আপনার জন্ম সনদ এর তথ্যের ভিত্তিতে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড প্রদান করা হবে। তাই অবশ্যই একবার হলেও আগে আপনার জন্ম সনদ তথ্য যাচাই করে নিবেন।
উপরোক্ত কারণগুলো ছাড়াও একটি ডিজিটাল জন্ম সনদ এর আরও অনেক প্রয়োজনীয়তা রয়েছে।
সাধারণ প্রশ্নের উত্তর
পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত কিছু প্রশ্নের উত্তর নিচে তুলে ধরা হলোঃ
কিভাবে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়?
https://everify.bdris.gov.bd এ প্রবেশ করে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা সমাধান করে search বাটনে ক্লিক করলেই জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম সনদ যাচাই কপি চলে আসবে।
নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?
হ্যাঁ করা যায়। তবে এক্ষেত্রে আপনাকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসে যেতে হবে। জন্ম নিবন্ধন সার্ভারে সংরক্ষিত ডাটাবেইজ থেকে যে কোন ব্যক্তির নাম দিয়ে জন্ম নিবন্ধন তথ্য খুঁজে বের করা যায়।
জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক কোনটি?
www.everify.bdris.gov.bd(অফিসিয়াল)।
www.abohomanbangla.com/jonmo_nibondhon_online_jachai.html (আনঅফিসিয়াল)
জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত?
জন্ম নিবন্ধন সনদ Jachai করার জন্য কোনো ফি লাগে না।
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?
হ্যাঁ! মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায়। তবে এটি করতে ফোনের যেকোনো একটি ব্রাউজার থাকা অবশ্যক।
জন্ম নিবন্ধন হেড অফিস কোথায়?
জন্ম নিবন্ধন হেড অফিস বাংলাদেশের রাজধানী ঢাকার (১২০৭) আগারগাঁওয়ের স্থানীয় সরকার বিভাগের ভবনে অবস্থিত।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে?
শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম সনদের তথ্য বের করা যায় না। কারণ এটি করতে birth certificate number বাধ্যতামূলক।
আমার মতামত
পরিশেষে আমার পরামর্শ থাকবে আপনার জন্ম সনদটি যাচাই করার পর যাচাই কপি প্রিন্ট করে নিবেন। এতে পরবর্তীতে আর যাচাই করার প্রয়োজন নাও হতে পারে।
এবং যদি আপনার জন্ম সনদটি এখনও ডিজিটাল না করা হয়ে থাকে তাহলে অতি দ্রুত আপনার নিকটতম ইউনিয়ন পৌরসভায় যোগাযোগ করে ডিজিটাল করে নিন। কেননা বর্তমানে ডিজিটালবিহীন জন্ম সনদ প্রায় অকার্য বলা যায়।
এটি জন্ম নিবন্ধন যাচাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট নয়। এই ওয়েবসাইটটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে!